মাধবপুরে একই দিনে দুই নারীর ম*রদেহ উ*দ্ধার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৮ PM

মাধবপুরে একই দিনে দুই নারীর ম*রদেহ উ*দ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৮:২৬:০১ PM

মাধবপুরে একই দিনে দুই নারীর ম*রদেহ উ*দ্ধার

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রামে এ দুটি ঘটনা ঘটে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতরা হলেন জগদীশপুর চা বাগানের চা শ্রমিক সবিতা বাউরী (৩০)। তিনি একই বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী। অপরজন উপজেলার খড়কি গ্রামের সুমা সরকার (২০), তিনি শ্রীবাস সরকারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খড়কি গ্রামের সুমা সরকার ইঁদুর মারার বিষের ট্যাবলেট (স্থানীয়ভাবে 'বুলেট' নামে পরিচিত) সেবনের পর মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

জগদীশপুর চা বাগানের ব্যবস্থাপক মনির হোসেন জানান, সবিতা বাউরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই নারীর মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উভয় ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি