মাধবপুরে ২০০ বোতল ভা*রতীয় নি*ষিদ্ধ এস্কুফ সিরাপসহ মা*দক ব্যবসায়ী গ্রে*প্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৩ PM

মাধবপুরে ২০০ বোতল ভা*রতীয় নি*ষিদ্ধ এস্কুফ সিরাপসহ মা*দক ব্যবসায়ী গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৯:২৬:৫২ PM

মাধবপুরে ২০০ বোতল ভা*রতীয় নি*ষিদ্ধ এস্কুফ সিরাপসহ  মা*দক ব্যবসায়ী গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চিহ্নিত মাদক কারবারি মো. কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মাধবপুর থানার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনা এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নেতৃত্বে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সুরমা গোয়াসনগর গ্রামের রজব আলীর ছেলে মো. কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বসতঘরে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২০০ বোতল (প্রায় ২০ লিটার) ভারতীয় আমদানি নিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই কুদ্দুস মিয়াকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কুদ্দুস মিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি