মাধবপুর ব্রাজিল সমর্থকের আ ত্ম হ ত্যা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৮ PM

মাধবপুর ব্রাজিল সমর্থকের আ ত্ম হ ত্যা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৫:১৪:৪৯ PM

মাধবপুর ব্রাজিল সমর্থকের আ ত্ম হ ত্যা

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা মৃত চম্পক রেলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর ব্রাজিলের পরাজয়ে তিনি মানসিকড়দদধদভাবে ভেঙে পড়েন বলে স্থানীয়দের ধারণা। 

পরে সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী
'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু