পূর্ববিরোধের জেরে পুকুরে বি*ষ প্রয়োগ ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২৬ PM

পূর্ববিরোধের জেরে পুকুরে বি*ষ প্রয়োগ ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৪:২২:৩০ PM

পূর্ববিরোধের জেরে পুকুরে বি*ষ প্রয়োগ ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে পূর্ববিরোধের জেরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী মৌজপুর গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ দশমিক ৬৮ শতাংশ আয়তনের একটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন তিনি। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে টর্চলাইট নিয়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরপাড়ে গেলে কয়েকজন ব্যক্তিকে সেখানে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় ডাক-চিৎকার করলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান। তাদের একজনের হাতে থাকা একটি পলিথিন থেকে ট্যাবলেটজাতীয় পদার্থ পুকুরে নিক্ষেপ করতে দেখা গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনকে নিয়ে পুকুরে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থল থেকে রাসায়নিকযুক্ত ট্যাবলেট ও কালো রঙের গুঁড়াজাতীয় পদার্থও উদ্ধার করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।তিনি আরও বলেন, বিষাক্ত রাসায়নিকের প্রভাবে পুকুরের রুই, কাতলা, কার্প, তেলাপিয়া, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল রানা  বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন
মৌলভীবাজারে ব্যবসায়ীর ব'স্তাবন্দি ম'রদেহ উ'দ্ধার
সিলেটে টানা ৫ দিন বৃষ্টি থাকতে পারে
সুরমার গ্রাসে জকিগঞ্জের ৪ গ্রাম, বিলীনের মুখে শতবর্ষী বিদ্যালয়
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার