সংগৃহীত
আজমিরীগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষক সংকট, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং পাঠদানের মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম। মতবিনিময় সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। প্রাথমিক শিক্ষার মান উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং আধুনিক শিক্ষাব্যবস্থা চালু করতে সকলকে একসাথে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ যেন আর পিছিয়ে না থাকে। সভায় অংশগ্রহণকারীরা বক্তব্য বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজমিরীগঞ্জের প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা পায় তা নিশ্চিত করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা উপজেলার শিক্ষার মান অনেক দূর এগিয়ে নিতে পারব।এবং উপস্থিত প্রধান শিক্ষকরা বিদ্যালয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়গুলোর ভবন মেরামত, নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, আসবাবপত্র সরবরাহ এবং ডিজিটাল ক্লাসরুম স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়।সভা শেষে বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে “শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না”।
একই সাথে তারা শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।এবং উপজেলার শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




