বিশ্বনাথ তজম্মুল আলী স্যারের মৃত্যুবার্ষিকী পালন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ PM

বিশ্বনাথ তজম্মুল আলী স্যারের মৃত্যুবার্ষিকী পালন

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৬:০৫:১৩ PM

বিশ্বনাথ তজম্মুল আলী স্যারের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব


বিগত ২০১৭ সালে ১২ জুলাই  হাজার হাজার ছাত্র গড়ার কারিগর বিশ্বনাথের প্রয়াত রামসুন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক  তজম্মুল আলী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। আজ তাহার নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

১২ জুলাই (রবিবার) দুপুর ১২টায় তজাম্মুল  আলীর হাতে গড়া প্রতিষ্ঠান পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলে রুহের মাগফেরাত কামনায় মিলাত  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রামসুন্দর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ (রহিম) সমাজসেবক কয়েস আহমদ, জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী আবুল কালাম রুনু, মাওলানা আব্দুস সামাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 তাজাম্মুল আলী  এর জন্য তাহার পরিবার দেশ-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেছেন।

তিনি মৃত্যুর আগে তাহার মেধা ও যোগ্যতায়  অসংখ্য স্কুল কলেজ  প্রতিষ্ঠা করে গেছেন। এক কথায় তিনি সর্বাঅঙ্গনে সম্মানী ব্যক্তি ছিলেন। তার রেখে যাওয়া কর্ম স্মৃতি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তজম্মুল আলী স্যারকে আজও অশ্রুসিদ্ধ নয়নে স্মরণ করেন সবাই তার শূন্যতা কোনদিন পূরণ হওয়ার নয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক