স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ PM

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৪:১৭:২৭ PM

স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

ছবি:সংগৃহীত


শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তিনটি পৃথক ক্যাটাগরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ সম্ভব নয়। সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মতো সহশিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও বিশ্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।

প্রতিযোগিতার আহ্বায়ক ও সিনিয়র প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। এ সময় কলেজ শাখার একাডেমিক ইনচার্জ ও রসায়ন বিভাগের প্রধান প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পিয়াব্রত কৈরি। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক মানস ভট্টাচার্য ও প্রভাষক পিয়াল চৌধুরী। সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন প্রভাষক আলী আকবর।

প্রতিযোগিতার শুরুতে লিখিত বাছাই পরীক্ষার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে ছয়জন করে মোট ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। পরে মূল মঞ্চে অনুষ্ঠিত সরাসরি মৌখিক প্রশ্নোত্তর পর্বে দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা, জ্ঞান ও মেধার যাচাই করা হয়। এ পর্বের ফলাফলের ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দর্শক পর্ব। সরাসরি দর্শকসারি থেকে অধ্যক্ষের তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে প্রতিটি ক্যাটাগরি থেকে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থী পুরস্কার পাওয়ার সুযোগ পায়।

প্রতিযোগিতা শেষে অধ্যক্ষ মো. ফয়জুল হক চূড়ান্ত বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ