বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ PM

পাওনা টাকা চাওয়ায় ঘুষি, ব্যবসায়ীর মৃত্যু

বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৯:৫৭:২০ PM

বিয়ানীবাজারে আলী হেসেন  হ*ত্যা:  অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিনুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত আলী হোসেন (৩৮) উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই পশ্চিমপাড়া গ্রামের নজিব উদ্দিনের ছেলে। তিনি বিবিরাই বাজারে জ্বালানি তেলের ব্যবসা করতেন। অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিবিরাই বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন আলী হোসেন। এ সময় ডিজেল নিতে দোকানে আসেন শাহিনুর রহমান। আগের বকেয়া টাকা পরিশোধ না করে আবারও তেল নিতে চাইলে আলী হোসেন পাওনা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে শাহিনুর রহমান আলী হোসেনের নাকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিয়ানীবাজার থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে রোববার ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই সেবুল আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক