জৈন্তাপুরে ১৭০ পিস ই*য়াবাসহ মা*দক কারবারি গ্রে*প্তার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ PM

জৈন্তাপুরে ১৭০ পিস ই*য়াবাসহ মা*দক কারবারি গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ১২:৫১:০৭ AM

জৈন্তাপুরে ১৭০ পিস ই*য়াবাসহ মা*দক কারবারি গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) এলাকার বাসিন্দা। তিনি মো. আজিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক