কমলগঞ্জের পতনঊষারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

কমলগঞ্জের পতনঊষারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন

কমলগঞ্জের পতনঊষারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পতনঊষারে বিনামূল্যে চক্ষু শিবিরে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে


মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে শহীদনগর বহুমুখী সমবায় সমিতির আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় শহিদনগর বাজারে ডা. সায়েস্তা মার্কেটে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৫ শতাধিক রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে।

শহীদনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক, সাংবাদিক আব্দুল হান্নান চিনু। সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজ সেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমদ, আনোয়ার খান, সাংবাদিক পিন্টু দেবনাথ, আলমগীর হোসেন, সাদিকুর রহমান সামু, সমাজ সেবক নুরুল ইসলাম, অমর নিয়াজ আনসারী মুকুল, কামরান আহমেদ, শাহনাজ আলী রাজু প্রমুখ।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মলিহা হক, ডা. মোজাহের হোসেন, ডা. অনজন দেবনাথ। 

চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৭১ জন ছানি পড়া রোগী বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপনের জন্য রেফার করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী