গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ PM

গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৫:০৩:১৩ PM

গোয়াইনঘাটে সড়কের কাজে দুইমাসেই বিভিন্ন জায়গায় গ*র্তের সৃষ্টি ক্ষো*ভে ফুঁসছে এলাকাবাসী

সংগৃহীত


গোয়াইনঘাটে হাকুর বাজার - মানিকগঞ্জ রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সংস্কারের দুই মাস যেতে না যেতে উঠে যাচ্ছে সড়কের পিচ ও পাথর। কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে খানা খন্দকের। সংস্কার কাজে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাসহ সচেতন মহল ও পথচারীরা। একই সঙ্গে অনিয়ম দুর্নীতি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

এলজিইডি সূত্রে জানা গেছে, ৮৭ লাখ টাকা বরাদ্দে সড়ক সংস্কার কাজটি দেওয়া দেওয়া হয় আরিফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ওই প্রতিষ্ঠানটি সড়ক সংস্কারে অত্যন্ত নিম্নমানের পিচ ও পাথর ব্যবহার করেছে। পাথরের সঙ্গে কম পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী জমির উদ্দিন বলেন,আমরা শুরু থেকে প্রতিবাদ করে আসছি কিন্তু কে শুনে কার কথা। নিম্ন মানের সামগ্রী দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাপক অনিয়ম-দুর্নীতির মধ্য দিয়ে কাজ শেষ করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,সংস্কার কাজে নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে পরিমাণে কম ব্যবহার করা হয়েছে পিচ ও পাথর। এ কারণে পাথর উঠে যাচ্ছে, অনেক জায়গায় দেবে গেছে। গাড়ির চাকার ঘর্ষণে উঠে যাচ্ছে পাথর। এছাড়া হাত বা পা দিয়ে ঘষা দিলে বা চাপ দিলে পাথর উঠে যাচ্ছে।সরেজমিন ঘুরে দেখা যায়, হাকুর বাজার - মানিকগঞ্জ রাস্তার যেসব জায়গায় সংস্কার করা হয়েছে। ওই সব স্থানে আবার গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কার হওয়া সকল স্থানের কার্পেটিংয়ের পাথর উঠে গেছে। 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, আমি দেখেছি রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গেছে।যেসব জায়গার কার্পেটিং উঠে গেছে সেসব জায়গায় পূণরায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও চূড়ান্ত বিল দেওয়া হয়নি। ইস্টিমিট অনুয়ায়ী পরিপূর্ণ কাজ না হলে চূড়ান্ত বিল দেওয়া হবে না।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক