সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ AM

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন দূর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০২:১৮:১১ AM

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে, ছবিঃ জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দূর্বল থাকার কারণে বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

আজ বুধবার ( ৮ নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দূর্বল হয়ে হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে এনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা জয়েন্তিকা একপ্রেস এর ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িলা এক্সপ্রেস স্বাভাবিক ভাবে চলতে পাড়বে। ট্রেনটি সরানো হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন