দেড় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ AM

দেড় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৩:৫৬:৩০ AM

দেড় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

দেড় ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক


দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ২ টায় সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন।  

এর আগে বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সাথে দেড় ঘন্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়েছে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি পিছন দিকে চালিয়ে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা জয়েন্তিকা একপ্রেস এর ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হয়। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারে। ট্রেনটি সরানো হলে বেলা ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন