কুলাউড়ায় কুখ্যাত ছিনতাইকারী আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

কুলাউড়ায় কুখ্যাত ছিনতাইকারী আটক

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৭:২৬:১৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় কুখ্যাত ছিনতাইকারী আটক

কুখ্যাত ছিনতাইকারী মোস্তাফিজুর রহমান ফুল


মৌলভীবাজারের কুলাউড়ায় একটি অভিযানে মোস্তাফিজুর রহমান ফুল (৩৫) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার  করেছে কুলাউড়া থানা পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফুল উত্তর জয়পাশা গ্রামের মৃত মন্তর আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বিজয়া এলাকা থেকে পলাতক কুখ্যাত ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।

এএসআই মো. নাজমুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ফুলের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী