বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে জুড়ীতে শান্তি মিছিল
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ AM

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে জুড়ীতে শান্তি মিছিল

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৪:১০:১৩ AM

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে জুড়ীতে শান্তি মিছিল

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে জুড়ীতে মিছিল


মৌলভীবাজার জেলার জুড়ীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জুড়ী ভবানীগঞ্জবাজার থেকে মিছিল সহকারে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।

এ অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিলে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফয়সল মাহমুদ, ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন, উপজেলা বাস মিনিবাস সমিতির সভাপতি আব্দুল জব্বার, সহ সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক দুদুল মিয়া, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, সাবেক যুবলীগ নেতা কয়ছর আহমদ, জাহিদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, সাইদুর রহমান, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ, মাছুম আলী মজুমদার প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন