কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ PM

কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০১:৫৭:৩১ PM

কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বি'এসএফের গু'লিতে তারা মিয়া (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নি'হত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি। তিনি কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের ছেলে। বর্তমানে তার মরদেহ ভারতের উনকোটি জেলার ইরানি থানার মাগুরউলি এলাকায় রয়েছে।  

রবিবার (৯ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবির এই কর্মকর্তা জানান, রবিবার ভোর ৪টার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় একদল চোরাকারবারির ওপর বি'এসএফ গু'লি চালায়। এতে তারা মিয়া গু'লিবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলা রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি।

জানা যায়, কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির বাসিন্দা কানু মিয়ার ছেলে রেনু মিয়া (৩৬), রইস আলীর ছেলে সুমন মিয়া (১৮) ও রইস আলীর সাথে ভারতীয় অংশে সিগারেট, নাসির বিড়িসহ চোরাইপণ্য আনতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারা মিয়া। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া ও বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জৈন্তাবার্তা/আরআর