বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৩ PM

সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশনসহ ১৪ দফা দাবি আদিবাসীদের

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৯:০৯:৩৬ PM

বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। রোববার বড়লেখা ও জুড়ী উপজেলার পাহাড় ও সমতলে বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া।

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরাম এবং কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় আদিবাসী নেতৃবৃন্দ তাদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, বিভিন্ন পুঞ্জির দীর্ঘদিনের ভূমি সমস্যার সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দসহ ১৪ দফা দাবি তুলে ধরেন।

বড়লেখা ইনডিজেনিয়াস পিপলস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি নারায়ণ কুর্মীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সাবেক সহসভাপতি রিপন কুর্মী ও বড়লেখা আদিবাসী যুব ফোরামের আহ্বায়ক জসিন্তা সুমেরের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, এমপি পত্নী ফৌজিয়া আহমদ, এমপি কন্যা ফাতেমা বিনতে আহমদ সানজিদা, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি তামলিমন বারেঃ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সদস্য ফাদার যোসেফ গোমেজ এবং কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন বড়লেখা শাখার সাধারণ সম্পাদক এলিয়াস বারেঃ।

আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে বড়লেখা ও জুড়ীর বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিজেদের অধিকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নের দাবিগুলো তুলে ধরেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী