বঙ্গবন্ধুর মৃ*ত্যুবার্ষিকীতে স্কুলে কালো পতাকা উত্তোলন, ছাত্রলীগ নেত্রী গ্রে*প্তার
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ PM

বঙ্গবন্ধুর মৃ*ত্যুবার্ষিকীতে স্কুলে কালো পতাকা উত্তোলন, ছাত্রলীগ নেত্রী গ্রে*প্তার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১০:৪২:২৮ PM

বঙ্গবন্ধুর মৃ*ত্যুবার্ষিকীতে স্কুলে কালো পতাকা উত্তোলন, ছাত্রলীগ নেত্রী গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তাঁর বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তাঁর বাড়ির পাশে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময়ের কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি। পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

এরপর পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুরে তাঁর নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা
নগরীতে নাগরিকদের হাঁটার উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে
চেয়ার কোচ বদলে স্লিপার কোচ! সুনামগঞ্জে ৩ পরিবহন মালিককে জ/রিমানা
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৫৮