বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি সুশীল সিংহ, সম্পাদক দ্বিজেন্দ্র সিংহ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ AM

বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি সুশীল সিংহ, সম্পাদক দ্বিজেন্দ্র সিংহ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৪:১৬:০৩ AM

বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি সুশীল সিংহ, সম্পাদক দ্বিজেন্দ্র সিংহ

মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করছেন ভোটাররা


মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সুশীল সিংহ ও সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্র সিংহ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আহৈবম রনজিৎ সিংহ, নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার সিংহ ও সদস্য হিসেবে কুঞ্জরানী সিনহা  উপস্থিত ছিলেন। এছাড়া প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন   হাওবম সুধীর সিংহ ও কন্থৌজম শিল্পী।

নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ২১ জন ভোটার ভোট দিয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন