হরতাল-অবরোধের প্রভাবে পর্যটকশূন্য মাধবকুণ্ড ইকোপার্ক ও হাকালুকি হাওর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

হরতাল-অবরোধের প্রভাবে পর্যটকশূন্য মাধবকুণ্ড ইকোপার্ক ও হাকালুকি হাওর

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৪:৪৯:১৪ পূর্বাহ্ন

হরতাল-অবরোধের প্রভাবে পর্যটকশূন্য মাধবকুণ্ড ইকোপার্ক ও হাকালুকি হাওর

মাধবকুণ্ড ইকোপার্ক ও হাকালুকি হাওর


চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরতাল-অবরোধের বিরূপ প্রভাব পড়েছে মৌলভীবাজারের বড়লেখার পর্যটন খাতে। পর্যটনের ভরা মৌসুমেও পর্যটক নেই দেশের অন্যতম প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড ইকোপার্ক ও সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওরে। প্রায় ১৫ দিন ধরে পর্যটন খাতের এমন ধসে মারাত্মক লোকসানে পড়েছেন ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টরা।

জানা গেছে, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশে সাধারণত পর্যটন মৌসুম বিরাজ করে। তবে বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এবং হাকালুকি হাওরে বছরের অন্যান্য সময়েও কিছু না কিছু পর্যটকের আনাগোনা থাকে। কিন্তু এবার পর্যটন মৌসুমের শুরুতেই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধের প্রভাব পড়েছে এই শিল্পে। ২৮ অক্টোবরের পর ধস নামে পর্যটন স্পটগুলোতে। যার কারণে পর্যটন সংশ্লিষ্টদের আয় রোজগার শূন্যের কোটায় নেমে পড়েছে।

বুধবার ও বৃহস্পতিবার মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকা পর্যটক শূন্য থাকতে দেখা গেছে। শতাধিক ব্যবসায়ী, পর্যটন রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারী, পর্যটক পুলিশ, ফটক ইজারাদার ও পর্যটক সহায়ক ভলান্টিয়াররা অলস সময় পার করছেন। মাধবকুণ্ড বাজার বণিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ব্যবসায়ী কামরুল ইসলাম, বিলাল আহমদ প্রমুখ জানান, প্রায় ১৫ দিন ধরে মাধবকুণ্ডে পর্যটক আগমন কমে গেছে। অনেক ব্যবসায়ী এখন আর দোকানই খুলছেন না।

এদিকে, মাধবকুণ্ড জলপ্রপাতে ইউনিয়ন তথ্য কেন্দ্র নিয়োজিত ক্যামেরাম্যান জুয়েল আহমদ, রুজেল আহমদ, পারভেজ আহমদ প্রমুখ জানান, আমরা ১৬ জন ক্যামেরাম্যান আগত পর্যটকের ওপর নির্ভরশীল। পর্যটকের ছবি তোলে ও নানা সহায়তার বিনিময়ে তারা যা দেন তাতেই তাদের পরিবার চালান। কিন্তু গত ১৫ দিন ধরে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটক না আসায় তাদের কোন আয় রোজগার হচ্ছে না।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মাধবকুণ্ড পর্যটন রেস্তোরাঁর ব্যবস্থাপক জাকির হোসেন জানান, ২৮ অক্টোবরের পর থেকে দূরদূরান্তের কোন পর্যটক আসছেন না। স্থানীয় ২/৪ জন আসলেও ব্যবসা-বাণিজ্যে তাদের কোন ভূমিকা নেই। যেখানে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসতেন, এখন সেখানে যেন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী