গোলাপগঞ্জে ৩০০ পিস ই'য়া'বাসহ গ্রে'প্তার ২
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

গোলাপগঞ্জে ৩০০ পিস ই'য়া'বাসহ গ্রে'প্তার ২

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০১:৪২:৫৮ PM

গোলাপগঞ্জে ৩০০ পিস ই'য়া'বাসহ গ্রে'প্তার ২


সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানাধীন গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) উসমান গণি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০) ও একই থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০)। 

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় তা জব্দ করা হয়। পরে গ্রেপ্তার দুইজনকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক