সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের প্রধান উপদেষ্টার সাথে নবগঠিত কমিটির সাক্ষাৎ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ AM

সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের প্রধান উপদেষ্টার সাথে নবগঠিত কমিটির সাক্ষাৎ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৩:৪২:৪৭ AM

সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের প্রধান উপদেষ্টার সাথে নবগঠিত কমিটির সাক্ষাৎ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের, নতুন কমিটির প্রধান উপদেষ্টার সাথে আজ ১০ নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সাক্ষাৎ করেন অত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক  সহ অন্যান্য সদস্যরা।এসময় নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা জহর তরফদার কে ফুলের তোড়ায় শুভেচ্ছাও জানান,সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের সহ সভাপতি মো. নাছির আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন , সহ সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন ,সাতগাঁও গণমূল্যায়ন পাঠাগারের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন মিয়া, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার, সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায়, নির্বাহী সদস্য রাধাকান্ত কৈরি, মোহাম্মদ সজিব মিয়া।

এসময় সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের ২০২৪-২৫ সালের নবগঠিত কমিটির সকলকে প্রধান উপদেষ্টা  জহর তরফদার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ অতীতের মতো আগামীতে ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করবে বলে প্রত্যাশা করেন এবং উনি সবসময় সংগঠনের পাশে থাকার প্রতিজ্ঞা করেন। মূলত সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ একটি শিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন যা ২০১০ সাল থেকে কাজ করে আসছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন