গোলাপগঞ্জে নিজ হাতে রাস্তার ঝোপঝাড় কা'টলেন ইউএনও
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM

গোলাপগঞ্জে নিজ হাতে রাস্তার ঝোপঝাড় কা'টলেন ইউএনও

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৩:১০:৫৩ PM

গোলাপগঞ্জে নিজ হাতে রাস্তার ঝোপঝাড় কা'টলেন ইউএনও


পরিচ্ছন্ন ও সুন্দর গোলাপগঞ্জ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’। সংগঠনটির নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে এবার সরাসরি অংশ নিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি নিজ হাতে রাস্তার পাশের ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় বন-জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের উদ্যোগে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে থাকা অপ্রয়োজনীয় বন-জঙ্গল, ঝোপঝাড় ও ঘাস পরিষ্কার করা হয়। একইসঙ্গে গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিকরবাড়ি এলাকার একটি কবরস্থানের কিছু অংশও পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রফিকুল ইসলাম স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। তাঁর সরাসরি অংশগ্রহণে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’ সংগঠনের কার্যক্রম গোলাপগঞ্জের মানুষের কল্যাণে চলমান রয়েছে এবং তিনি সংগঠনটির কার্যক্রম সম্পর্কে অবগত। স্বেচ্ছায় সংগঠনের সদস্যদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগঠনটি ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রেখে জনগণের সেবায় কাজ করে যাবে। পাশাপাশি সংগঠনটির যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে উপজেলা প্রশাসন পাশে থাকবে এবং তাঁর সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেন।

গোলাপগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রনকেলী দক্ষিণভাগ জামে মসজিদের মোতাওয়াল্লী রাদ আহমেদ চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকত্ররতা এবং ‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’ সংগঠনের এ ধরনের কার্যক্রমে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। তাঁদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা থাকবে। একইসঙ্গে ব্যক্তিগতভাবেও সংগঠনটিকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, অভিযানে অংশগ্রহণের সময় সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সংগঠনের একটি জার্সি উপহার দেওয়া হয়। ভবিষ্যতে ইউএনও এই জার্সি পরে সংগঠনের সদস্যদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও তরুণ সমাজসেবক ছাইফ খাঁন বলেন, পৌর প্রশাসক মো. রফিকুল ইসলাম সংগঠনের শুরু থেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। পৌরসভার উন্নয়নে একজন আপসহীন প্রশাসক হিসেবে তাঁকে পাওয়া নাগরিকদের জন্য আশীর্বাদস্বরূপ। যেকোনো সহযোগিতায় তিনি কখনো পিছপা হন না। ‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’ সংগঠনকেও সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর ভালোবাসা ও সহযোগিতায় সংগঠনের সদস্যরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কামাল আহমদ, ৯ নম্বর ওয়ার্ডের সাদিকুর রহমান এবং ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল সদস্য ও গোলাপগঞ্জ পৌরসভার সিএ দুলাল আহমদ।

এ ছাড়াও অভিযানে অংশ নেন শিরাজ পরদেশী, জয়নুল, বাবু, তাহের, হালিম আহমেদ, রেহাদ আহমদ, রুমেল আহমদ, আবিদ, কলিম, ব্যবসায়ী সাদিক, আছাদ আহমেদ, সাদিক বিডি, এমরান, জিবার, মাওলানা জাবের আহমদ, ব্যবসায়ী তাজির আলী, আনোয়ার হোসেন জাহিদ, এমদাদ রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

‘ক্লিন গোলাপগঞ্জ-গ্রীন গোলাপগঞ্জ’-এর সদস্যরা জানান, পরিচ্ছন্ন ও সবুজ গোলাপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে তাঁদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তুলতে তাঁরা কাজ করে যেতে চান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’