বড়লেখা আদালত চত্বরে পুবালী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষের বাগান
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ PM

বড়লেখা আদালত চত্বরে পুবালী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষের বাগান

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৭:৫৬:২৮ PM

বড়লেখা আদালত চত্বরে পুবালী ব্যাংকের উদ্যোগে ফলজ বৃক্ষের বাগান

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে পুবালী ব্যাংক পিএলসি বড়লেখা শাখার অর্থায়নে ফলজ ও বনজ বৃক্ষের বাগান সৃজন করা হচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।

প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার অঙ্গীকারকে সামনে রেখে আদালত প্রাঙ্গণকে আরও সবুজ, প্রাণবন্ত ও নান্দনিক করে গড়ে তুলতে পুবালী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ বাগান সৃজন করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক প্রদ্যুৎ কান্তি দাশ, সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, সাবেক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, পুবালী ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, অ্যাডভোকেট আফজল হোসেন ও অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত প্রমুখ।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আদালত চত্বরে এ ধরনের বাগান সৃজনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও বাড়বে।

তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সুরক্ষায় পুবালী ব্যাংকের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের