মা'দ'ক ঠেকাতে গোয়াইনঘাটে সামাজিক প্র'তিরো'ধের ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM

মা'দ'ক ঠেকাতে গোয়াইনঘাটে সামাজিক প্র'তিরো'ধের ডাক

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০২:২৬:১৬ PM

মা'দ'ক ঠেকাতে গোয়াইনঘাটে সামাজিক প্র'তিরো'ধের ডাক


সিলেটের গোয়াইনঘাটে মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় মাদকবিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকায় এলাকাবাসীর আয়োজনে এবং গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুরব্বি আক্কাস আলীর সভাপতিত্বে এবং টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদক সালমান শাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মুড়ল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খাঁন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমেদ, স্থানীয় মুরব্বি খাঁন বাহাদুর ও বাদশা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদক নির্মূলে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তারা বলেন, এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মুড়ল মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাউরভাগ হাওর পূর্ব পাড় এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সমন্বয় আরও জোরদার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, মাদকের বিরুদ্ধে এখন আর নীরব থাকার সুযোগ নেই। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে এমন সচেতনতামূলক সভা নিয়মিত আয়োজনেরও দাবি জানান তারা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’