মোনাকোর কাছে হার, তিন ম্যাচেই জয়হীন পিএসজি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

মোনাকোর কাছে হার, তিন ম্যাচেই জয়হীন পিএসজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৯:৩৪:৪৭ পূর্বাহ্ন

মোনাকোর কাছে হার, তিন ম্যাচেই জয়হীন পিএসজি

সংগৃহীত


ফরাসি লিগে মৌসুমের শুরুটা কঠিন হয়ে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জন্য। শুক্রবার ঘরের মাঠে মোনাকোর কাছে ২-১ গোলে হেরে টানা তৃতীয় ম্যাচে জয়হীন থাকল ফরাসি চ্যাম্পিয়নরা।ম্যাচের ৩১ মিনিটে অধিনায়ক মারকিনিওসের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। খভিচা কাভারাসখেলিয়ার বাড়ানো বলে বুক দিয়ে নিয়ন্ত্রণ করে বল জালে পাঠান তিনি। লিগে এটি ছিল পিএসজির হয়ে তার ১৪তম মৌসুমে ২৮তম গোল।

তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মোনাকো। ৫৮ মিনিটে পিএসজির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান নাজিনহো। এরপর ৮০ মিনিটের দিকে মারকিনিওসকে কাটিয়ে দুর্দান্ত জোরালো শটে মোনাকোকে এগিয়ে দেন স্তানিস ইদুম্বো।শেষ দিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় পিএসজি। ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে উসমান দেম্বেলের দুর্দান্ত শটও অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন মোনাকোর গোলরক্ষক লুকাস হ্রাদেস্কি।এ নিয়ে পিএসজির বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেল মোনাকো। চলতি মৌসুমে তিন ম্যাচ শেষে মাত্র দুই পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছে পিএসজি। সপ্তাহান্তের অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করে আরও নিচে নামার শঙ্কাও রয়েছে তাদের।

এর আগে রেনেস ও লিলের বিপক্ষে পরপর দুটি ম্যাচ ২-২ গোলে ড্র করেছিল পিএসজি। ফলে প্রথম তিন ম্যাচে এখনো জয়হীন বর্তমান চ্যাম্পিয়নরা।

এটি ছিল চলতি মৌসুমে পিএসজির নিজেদের মাঠে প্রথম ম্যাচ। গ্রীষ্মের তীব্র দাবদাহে পার্ক দে প্রাঁসের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেনেসের বিপক্ষে ম্যাচটি অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়েছিল।ম্যাচের আগে অবশ্য পিএসজি শিবিরে ছিল স্বস্তির খবর। দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী কোচ লুইস এনরিকে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার জন্য নতুন চুক্তিতে সই করেছেন। ফাবিয়ান রুইস ও জোয়াও নেভেসসহ কয়েকজন খেলোয়াড়ও নতুন চুক্তিতে সই করেছেন।

লিলের বিপক্ষে না খেলা নেভেস ও কাভারাসখেলিয়া এই ম্যাচে একাদশে ফিরেছিলেন। মোনাকোর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল পিএসজি। দেজিরে দোয়ে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও প্রতিবারই তাকে রুখে দেন হ্রাদেস্কি।অন্যদিকে মোনাকোর ভান্দেরসনও পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। পরে পিএসজির চাপ বাড়তে থাকলেও মোনাকো ধৈর্য ধরে রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল।

দ্বিতীয়ার্ধে পিএসজির আক্রমণ আরও বাড়ে। দোয়ে ও কাভারাসখেলিয়ার সমন্বয়ে মাগনেস আকলিউশে ক্রসবারে বল মেরে বসেন। পরে ভিতিনহার শটও ঠেকিয়ে দেন হ্রাদেস্কি।তবে শেষ পর্যন্ত নিজেদের সুযোগ কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোনাকো। এই জয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে তারা লিগে লিয়ঁ ও লিলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী