বর্ণিল আয়োজনে মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ PM

বর্ণিল আয়োজনে মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৯:১৭:০২ PM

বর্ণিল আয়োজনে মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত

সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ-এর আয়োজনে বর্ণিল ও আনন্দঘন পরিবেশে ফ্যামিলি ডিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) স্থানীয় অভিজাত আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সন্ধ্যা ৮টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী ও অ্যাডভোকেট শফিউল আজম মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং গীতা পাঠ করেন হারান কান্তি সেন। অ্যাডভোকেট শামসুল হাসান বাবরের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম ও অ্যাডভোকেট মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া (সিলেট বার), অ্যাডভোকেট মোহাম্মদ লালা (সাবেক সভাপতি, সিলেট বার), রঞ্জিত কুমার ঘোষ (সাবেক সভাপতি, মৌলভীবাজার বার), অ্যাডভোকেট মহব্বত খান (সিলেট বার), অ্যাডভোকেট রাধাপদ দেব সজল (সাবেক পিপি, মৌলভীবাজার বার), অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী (সিলেট বার) এবং অ্যাডভোকেট গোলাম সরোয়ার মল্লিক (খুলনা বার)।ফ্যামিলি ডিনার-২০২৬ প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কায়সার হাসান সিমন স্বাগত বক্তব্য দেন। এ সময় সিলেট জেলা বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল-এর রেকর্ডকৃত শুভেচ্ছা বক্তব্যও অনুষ্ঠানে প্রচার করা হয়। পরে বিশেষ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।পরিচিতি পর্বে সদস্য ও পরিবারের সদস্যদের বরণঅনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ পরিচিতি পর্ব। সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের একে একে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সভাপতি তাদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহমুদ রহমান, বজলুর রহমান, এটিএম শামসুল হাসান বাবর, আহমেদ সেলিম, অশোক আচার্য, বেগম ফাহমিদা সুলতানা, মোহাম্মদ জামাল উদ্দিন, মোশাররফ হোসেন, মঈনউদ্দিন আহমেদ, সাইদুর রহমান জায়গীরদার, মোহাম্মদ শফিউল আযম মাসুম, দীপক চৌধুরী, মোঃ আজিব উদ্দিন, কয়ছর আহমদ চৌধুরী, ইয়াকুতুল বাসিত শাহীন, নুরুল ইসলাম মইনুল, হারান কান্তি সেন, মহসিন আহমেদ চৌধুরী, কায়সার হাসান সিমন, নাসিরুজ্জামান নাজিম, রাধাপদ দেব সজল, গোলাম সরোয়ার মল্লিক, মহব্বত খান, আব্দুর রহমান চৌধুরী, রঞ্জিত কুমার ঘোষ, মোহাম্মদ লালা, আব্দুর রশিদ লাল মিয়া ও সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিম।এ সময় সংগঠনের অন্যতম সদস্য ও সিলেট জেলা ও দায়রা জজ (সাবেক) আব্দুল গফুরের পক্ষে তার ছেলে ইঞ্জিনিয়ার শিবলী সাদিক ও পুত্রবধূ ফুল গ্রহণ করেন। এছাড়া সিলেট বারের প্রয়াত অ্যাডভোকেট সুলতানুজ্জামানের ছেলে অ্যাটর্নি রুহুল মোমেনকে ফুল দিয়ে বরণ করা হয়।অনুষ্ঠানে কুপন ও লটারির মাধ্যমে বিভিন্ন বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষ লটারির মাধ্যমে তিনজন সৌভাগ্যবানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।সভাপতির বক্তব্যস মাপনী বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ও সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি আইনজীবীদের নিয়ে এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। ফ্যামিলি ডিনার-২০২৬-এর মতো বর্ণিল আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।তিনি সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং অতিথিদের ডিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।সঙ্গীত ও নৈশভোজে জমজমাট সমাপ্তিঅনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের জন্য ছিল রকমারি খাবারের আয়োজন। নৈশভোজের পাশাপাশি মিশিগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ শাফি এবং সংগঠনের শিল্পী অ্যাডভোকেট সরোয়ার মল্লিক ও অ্যাডভোকেট বজলুর রহমানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।গান, আড্ডা, পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি ডিনার-২০২৬ একটি আনন্দঘন ও স্মরণীয় আয়োজন হিসেবে সমাপ্ত হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা