যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সফর শেষে মঞ্চে ফিরছেন প্রীতম হাসান
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৪ PM

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সফর শেষে মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৮:৫৫:১১ PM

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সফর শেষে মঞ্চে ফিরছেন প্রীতম হাসান

সংগৃহীত


অনেকদিন দূরে থাকার পর আবারও মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। বিরতির সময়টা তিনি কাটিয়েছেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়। এবার আগামী শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে গাইবেন তিনি। ‘মনসুন বিটস’ শিরোনামের উৎসবটি আয়োজন করছে এনভিরো ইভেন্টস।

মূলত বর্ষার আবহকে উদযাপনের জন্যই এই বিশেষ আয়োজন। এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’। এছাড়া একক পরিবেশনায় আরও থাকবেন ডিজে শিমার ও শিবু। গান ছাড়াও বর্ষা উদযাপনের নানা অনুষঙ্গ থাকবে।আয়োজনটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। ‘মনসুন বিটস’ উৎসবের খবরটি নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম। ভক্তদের আহ্বান করেছেন টিকিট সংগ্রহের জন্য।

জৈন্তাবার্তা/ সুলতানা