শাবিপ্রবি চট্টগ্রাম ফোরামের নেতৃত্বে শহীদ-রাকিব
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ PM

শাবিপ্রবি চট্টগ্রাম ফোরামের নেতৃত্বে শহীদ-রাকিব

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৫:২৪:২০ PM

শাবিপ্রবি চট্টগ্রাম ফোরামের নেতৃত্বে শহীদ-রাকিব

সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম ফোরাম, শাবিপ্রবি’র ১১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের শহীদ খাঁন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইফতেখার হায়দার রাকিব।গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন ইইই বিভাগের মারুফ হাসান রিয়াদ। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজবাহ উদ্দিন, মো. আবিদুর রহমান, তাসনিম জাহান ঈশা, মিফতাহুল জান্নাত, তাহেরা জান্নাত মিতু, ফারদিন খান, আবদুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, আবু তৈয়ব ও ফারহানা আক্তার মুন্নি।যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে সাদিয়া রেশমি, সিফাতুল কাফিয়া ও সুবাইতা সুহি। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন আবদু শুক্কুর ও লাবণ্য সাহা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমেদ নাফিজ ও সালসাবিল আরাবি নোভা। সহকারী সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসনাইন জাওয়াদ, শোয়েব নাঈম ফারুকী ও সম্রাট বাবর।কোষাধ্যক্ষ হয়েছেন মো. সাইদুজ্জামান সাহেল। সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন মো. ফোরকান ও সাদিয়া প্রিমা। দপ্তর সম্পাদক হয়েছেন রুবায়েত মাহমুদ এবং সহকারী দপ্তর সম্পাদক হয়েছেন মো. ইহতিশাম নাফিজ সিকদার ও রিদওয়া উল হক আবির।প্রকাশনা সম্পাদক হয়েছেন শাকিবুল ইসলাম মুন্না ও আহমেদ সাদ উল্লাহ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন ফোরকানুল গণি জেহান, আদিত্য চৌধুরী ও আসলাম চৌধুরী। ক্রীড়া সম্পাদক হয়েছেন আরাফাত রহমান অপি ও ইশতিয়াক শান্ত। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আদিত্য চৌধুরী, আবির চৌধুরী ও আদিত্য সংকর। যোগাযোগ সম্পাদক হয়েছেন জোবায়ের আহমেদ।এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে সহকারী সম্পাদক এবং কার্যকরী সদস্য হিসেবে আরও ৩৫ জনকে রাখা হয়েছে।অনুমোদনপত্রে বলা হয়েছে, চট্টগ্রাম ফোরামের ১১তম কার্যনির্বাহী কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও উদ্দেশ্য সমুন্নত রেখে সততা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নতুন কমিটির অনুমোদনপত্রে ১০ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।চট্টগ্রামের শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে চট্টগ্রাম ফোরাম। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’