কোম্পানীগঞ্জে ৬৯৩ পিস সি'রাপসহ আ'টক ১
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ PM

কোম্পানীগঞ্জে ৬৯৩ পিস সি'রাপসহ আ'টক ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৩:০৪:৩০ PM

কোম্পানীগঞ্জে ৬৯৩ পিস সি'রাপসহ আ'টক ১


সিলেটের কোম্পানীগঞ্জে মা'দকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভা'রতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সি'রাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মা'দক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাকসহ এক ব্যক্তিকে আ'টক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ভা'রতীয় ৬৯৩ পিস ফ্রাইডিল ও স্কাফ সি'রাপ উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ট্রাকটি জ'ব্দ করা হয়। একই সঙ্গে মা'দক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজুল মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আ'টক করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা উত্তরপাড়ার শফিক মিয়ার ছেলে।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মা'দকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি ওসমান গনি বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাক জব্দ, মা'দক কারবারে জড়িত একজনকে আ'টক এবং বিপুল পরিমাণ মা'দক উদ্ধার করা হয়েছে।

মা'দকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, মা'দকের বিষয়ে ‘জিরো ট'লারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মা'দকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর