মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ PM

মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০১:৪৫:৫২ PM

মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা

ছবি নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে তিনটি দোকান আ'গু'নে পু'ড়ে ছা'ই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষ'তি হয়েছে বলে জানিয়েছেন ক্ষ'তিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অ'গ্নিকা'ণ্ড ঘটে। আ'গু'নে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন সার ও কীটনাশকের দোকান ইসলাম ট্রেডার্স, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান পু'ড়ে যায়।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আ'গু'নের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আ'গু'ন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামাল বের করে আনার সুযোগ পাননি ব্যবসায়ীরা। স্থানীয়রা আ'গু'ন নেভানোর চেষ্টা করলেও আ'গু'নের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে ৯৯৯-এ খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আ'গু'ন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আ'গু'ন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকসহ প্রায় সব মালামাল পু'ড়ে গেছে। দোকানটির মালিকের হিসাবে ক্ষয়ক্ষ'তির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

অন্যদিকে, হাসানুজ্জামান বাবুর মুদি দোকানের বিপুল পরিমাণ মালামাল পু'ড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই আ'গু'নে টেইলারের দোকানের কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন মালামাল পু'ড়ে যায়।

ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি দোকানই পু'ড়ে ধ্বং'সস্তূপে পরিণত হয়েছে। ছা'ইয়ের স্তূপের মধ্যে পড়ে আছে পো'ড়া মালামাল ও ভা'ঙাচোরা সরঞ্জাম। সর্বস্ব হারিয়ে হতাশায় ভে'ঙে পড়েছেন ক্ষ'তিগ্রস্ত ব্যবসায়ীরা।

এদিকে আ'গু'নের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বৈ'দ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আ'গু'নের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অ'গ্নিকা'ণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আ'গু'ন নিয়ন্ত্রণে আনি।

মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, অ'গ্নিকা'ণ্ডের ঘটনা শুনে একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক সরকারি সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আগস্টে সড়কে প্রা'ণ গেছে ৪৮১ জনের
সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা