জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ PM

জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০২:২০:৪৭ PM

জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা


ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে পূবালী ব্যাংক পিএলসি।

মতবিনিময় সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সায়মা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, দরবস্ত শাখার ব্যবস্থাপক মোর্শেদ আলম।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবদুল মতিন, জৈন্তাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং স্থানীয় নারী উদ্যোক্তা মেরী সুমের।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার রানেশ কান্ত দাস, জৈন্তাপুর উপ-শাখার ব্যবস্থাপক তাহমিদ চৌধুরী এবং চতুল বাজার শাখার ব্যবস্থাপক মো. মাহমুদ হাসানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বৃদ্ধি এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অগ্রণী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এনআরবিসি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, পল্লী সঞ্চয় ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের হাতে বাংলা কিউআর কোড স্ক্যানার বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার