সোয়াইতেককে হারিয়ে রিবাকিনার সামনে ঝেং
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ AM

সোয়াইতেককে হারিয়ে রিবাকিনার সামনে ঝেং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৯:৪০:১৪ AM

সোয়াইতেককে হারিয়ে রিবাকিনার সামনে ঝেং

সংগৃহীত


চীনের ঝেং কিনওয়েন টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ-শূন্য গেমে পিছিয়ে থেকেও এক সেট জিতে দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির গড়েছেন। সাবেক চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেককে হারিয়ে তিনি ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।

অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ঝেং চলতি বছরের শুরুতে বিশ্বের শীর্ষ একশোর বাইরে চলে গিয়েছিলেন। ২০২৫ সালের জুলাইয়ে কনুইয়ের অস্ত্রোপচারের পর নিজের সেরা ছন্দে ফিরতে লড়াই করছিলেন ২৩ বছর বয়সী এই চীনা খেলোয়াড়।শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে নির্ধারক সেটে ম্যাডিসন কিসের বিপক্ষে পাঁচ-শূন্য গেমে পিছিয়ে পড়েছিলেন ঝেং। এরপর টানা সাতটি গেম জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন তিনি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: