বালাগঞ্জে সাক্ষরতা দিবস পালন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ PM

বালাগঞ্জে সাক্ষরতা দিবস পালন

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৩:০১:৫৭ PM

বালাগঞ্জে সাক্ষরতা দিবস পালন


সিলেটের বালাগঞ্জে সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা- এই শ্লোগান নিয়ে বালাগঞ্জ উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেন বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, রিসোর্স সেন্টারের প্রশিক্ষক খন্দকার জাকিয়া সামছি, পুলিশের এসআই পান্না লাল দেব, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আলী আজম ও নিরাপদ এনজিও'র নির্বাহী পরিচালক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

সভায় জানানো হয়, দেশে সাক্ষরতার হর ৭৮%। ২০১১ সালের তথ্য অনুযায়ী বালাগঞ্জ উপজেলায় এই হার ৫০%। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বালাগঞ্জ উপজেলায় আরও ব্যাপকভাবে চালুর দাবি জানান বক্তারা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার