জৈন্তাপুরে টাস্কফোর্সের অ/ভিযান, ৬ মা/মলায় ১৮ হাজার টাকা জ/রিমানা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ PM

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ/ভিযান, ৬ মা/মলায় ১৮ হাজার টাকা জ/রিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:৪৩:৫২ PM

জৈন্তাপুরে টাস্কফোর্সের অ/ভিযান, ৬ মা/মলায় ১৮ হাজার টাকা জ/রিমানা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হাইওয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ছয়টি মামলা করা হয়। পরে এসব মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে তামাবিল হাইওয়ে থানা পুলিশ, জৈন্তাপুর মডেল থানা পুলিশ এবং জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সদস্যরা সহযোগিতা করেন।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ