বালু খে/কুদের দৌ/রাত্ম্য, ফসলি জমি র/ক্ষায় মা/নববন্ধন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ PM

গোয়াইনঘাটে বালু উত্তোলন বন্ধের দাবি

বালু খে/কুদের দৌ/রাত্ম্য, ফসলি জমি র/ক্ষায় মা/নববন্ধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৩:৫১:০৬ PM

বালু খে/কুদের দৌ/রাত্ম্য, ফসলি জমি র/ক্ষায় মা/নববন্ধন

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনে ফসলি জমি বিলীন হওয়া রোধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর হাতির পাড়া-খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আবজল, সয়ফুল, আমিন ও ফারুকের নেতৃত্বে একটি প্রভাবশালী বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়মনীতি না মেনে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে হাতির পাড়া ও পুকাশ গ্রামের শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

বক্তারা বলেন, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে দুই গ্রামের আরও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, ‘অবৈধ বালু খেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

জৈন্তা বর্তা / ওয়াদুদ