নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ১২:৪০:০২ অপরাহ্ন

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

ছবি : সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদে আরও একটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে (হবিগঞ্জ-১) সভাপতি করে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়াল ৪৬টিতে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে একটি নতুন কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটি সদস্য পরিবর্তনের মাধ্যমে পুনর্গঠন করা হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সংসদে কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা প্রস্তাবগুলো অনুমোদন করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠনের ফলে এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার