সিলেট হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উ'পসর্গ নিয়ে মৃ'ত্যু বেড়ে দাঁড়াল ১৬০ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামে আ'ক্রান্ত হয়ে মা'রা যাওয়া শিশুর নাম মিম তাহসিন নিজাম। তার বয়স ৪ মাস ২১ দিন এবং বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উ'পসর্গ নিয়ে মৃ'তের সংখ্যা দাঁড়াল ১৬০ জনে। এর মধ্যে সিলেট জেলায় মৃ'ত্যু হয়েছে ৬৫ জনের। হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে মৃ'ত্যু হয়েছে ৫৯ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১৫৩ জন।
জৈন্তাবার্তা/আরআর




