ছবি : সংগৃহীত
সৌদি আরবে মঙ্গলবার মক্কার দক্ষিণে ইরান সমর্থিত ইয়েমেনের হু'থি বিদ্রোহিদের নিক্ষেপ করা একটি হু'তি ড্রো'ন ভূ'পাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী । বিগত কয়েকদিন ধরে হু'থিদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরব প্রথমবারের মতো পবিত্র নগরী মক্কায় বিমান হা'মলার জন্য ‘রেড লাইন’ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে দেশটির পশ্চিম উপকূলের কয়েকটি শহরেও সতর্কতা জারি করা হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি জানিয়েছেন, পবিত্র নগরীর ওপর নি'ষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রো'নটি ধ্বং'স করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তুরকি আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থান এবং সেখানে থাকা মুসল্লি ও হজ্জ্বযাত্রীদের নিরাপত্তা তাদের জন্য সতর্কতামূলত রেড লাইন জারি করা হলো। হু'থিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
গার্ডিয়ান,আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র বিভিন্ন ধর্মীয় স্থানের আবাস মক্কা ইসলামের সবচেয়ে পবিত্র নগরী। প্রতিবছর লাখো মুসলমান ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের অন্যতম হজ পালনের জন্য সেখানে সমবেত হন।
মালিকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এ ধরনের দ্বিতীয় হা'মলার চেষ্টা এটি। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে একটি ব্যালিস্টিক ক্ষে'পণা'স্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে বুধবার হু'থিদের এক কর্মকর্তা এ দাবি প্রত্যাখ্যান করেছেন। সংগঠনটির মুখপাত্র হাজেম আল-আসাদ এক্সে লিখেছেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবি ‘পুরোনো মিথ্যা’, যা আগেও ব্যবহার করা হয়েছে। এটি এখন আর কাউকে বিভ্রান্ত করতে পারে না।
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) মক্কায় কথিত এই ‘জ'ঘন্য’ হা'মলার নিন্দা জানিয়ে এ ঘটনার জন্য হু'থিদের দায়ী করেছে। ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের এই সংগঠন সৌদি আরবের বিরুদ্ধে ‘চলমান আ'গ্রাসনের’ নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। ইরান-সমর্থিত যোদ্ধাদের এক সপ্তাহের ধারাবাহিক হামলার পর এ সতর্কতা জারি করা হয়। এসব হা'মলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান যু'দ্ধে সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে।
হু'থিরা লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এসব এলাকা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত। এর ফলে হরমুজ প্রণালি থেকে বিকল্প পথে পরিবহন করা সৌদি আরবের তেল রপ্তানি হু'মকির মুখে পড়েছে।
গত এক সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় হা'মলার ঘোষণা দিয়েছে হু'থিরা। এর মধ্যে সোমবার একটি বিমানঘাঁটিতে হা'মলাও রয়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হা'মলার প্রতিশো'ধ হিসেবে ওই হা'মলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
জৈন্তাবার্তা/আরআর




