সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM

সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৩:১১:১৯ PM

সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃ'ত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মা'রা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সুনামগঞ্জের এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। মৃ'তদের মধ্যে দুজন চিকিৎসাধীন ছিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, ধর্মপাশায় ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫১৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৯২ জন রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৪ জন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন রোগী ভর্তি আছেন। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক তথ্যে দেখা গেছে, সিলেটে এ পর্যন্ত ৬৩ জনের মৃ'ত্যু হয়েছে, যার মধ্যে ৪ জনের মৃ'ত্যু নিশ্চিত হামে। হবিগঞ্জে সন্দেহজনক হামে মৃ'ত্যু ১৯ জন এবং নিশ্চিত হামে মৃ'ত্যু ৪ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হামে মৃ'ত্যু ১৪ জন এবং নিশ্চিত হামে মৃ'ত্যু ১ জন। সুনামগঞ্জে সন্দেহজনক হামে মৃ'ত্যু ৬২ জন এবং নিশ্চিত হামে মৃ'ত্যু ১ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৬৮ জনের মৃ'ত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃ'ত্যু নিশ্চিত হামে এবং ১৫৮ জনের মৃ'ত্যু হয়েছে সন্দেহজনক হামে বা হামের উপসর্গ নিয়ে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি