নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৩:২৭:২৯ PM

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৃত্যশিল্পীকে নাচের অনুষ্ঠানের কথা বলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত ঘটনায় জড়িত এক পলাতক আসামিকে সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মুজাহিদ (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড়্ডা গ্রামের আব্দুর মিয়ার ছেলে।

এসআরবি-৯ জানায়, গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে যোগাযোগ নম্বর সংগ্রহ করে রাকিব নামে এক ব্যক্তি নৃত্যশিল্পীদের একটি দলের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ১০ সেপ্টেম্বর নিজের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য দলটির সঙ্গে ৯ হাজার টাকা পারিশ্রমিকে চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভিকটিম, তার সহযোগী তাসলিমা আক্তার ও সাইদ হোসেন কুমিল্লা থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় পৌঁছালে রাকিব তাদের একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর ব্রিজের নিচে নিয়ে যান।

পরে নদীপথে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়। নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি পৌঁছালে রাকিব ইঞ্জিন বন্ধ করে দেন। এ সময় তার দুই সহযোগী নৌকার ছাউনির ভেতরে ঢুকে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভিকটিমকে বাধা দেওয়ার চেষ্টা করলে নৌকায় থাকা অন্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভিকটিম ও তার সহযোগীদের নাসিরনগর থানার গোকর্ণ এলাকার নদীর পাড়ে নামিয়ে দিয়ে অভিযুক্তরা নৌকাযোগে পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেট ও এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল বিয়ানীবাজারে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মুজাহিদকে গ্রেপ্তার করে।

এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে ডেকে নিয়ে সংঘব/দ্ধ ধ/র্ষণ,বিয়ানীবাজারে আ/সামি গ্রে/প্তার
সিলেটে হতে পারে ভারী বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
সিলেটে ২৪ ঘণ্টায় প্রা'ণ গেল আরও তিন শিশুর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি