তিন প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, নজর মেসির দিকে
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ AM

তিন প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, নজর মেসির দিকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ১০:২১:০৩ AM

তিন প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, নজর মেসির দিকে

সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সোমবার (১৪ সেপ্টেম্বর) এমনই খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর ও ৬ অক্টোবর মনুমেন্টালে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার প্রতিপক্ষ, ম্যাচের দিন ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে এখনও অপেক্ষা করা হচ্ছে ফিফার অনুমোদনের জন্য। ম্যাচগুলো ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি পাবে কিনা, সে বিষয়ে ফিফার সিদ্ধান্ত আসার কথা মঙ্গলবার সকালে।ম্যাচগুলো ক্লাস এ হলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে নিজেদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলো ফিফা র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত করা হবে। প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কয়েক তরুণ খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হতে পারে। অনুশীলন শুরু হতে পারে ২২ বা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে। এদিকে মেসি শেষবারের মতো সাদা-আকাশি নীল জার্সিতে মাঠে নামবেন কিনা— এ নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসের শেষ দিন অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর কোনো একটিতে মেসিকে দেখা যায় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তিন প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা, নজর মেসির দিকে
রান্না-ঘুম নিয়ে রুমমেটের সঙ্গে বি/রোধ, সৌদিতে প্রা/ণ গেল সিলেটের প্রবাসীর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি
বিলুপ্তির পথে মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প