কমলগঞ্জের কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফর অনুষ্ঠিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ AM

কমলগঞ্জের কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফর অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৩ ০৯:৫২:০৯ AM

কমলগঞ্জের কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফর অনুষ্ঠিত

কমলগঞ্জের কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফর অনুষ্ঠিত


প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বাৎসরিক শিক্ষা সফর।

শনিবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে লরেল হিলস পার্ক, মৌলভীবাজারে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। 


দিনব্যাপী বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নানা ধরনের খেলাধুলা, গান-বাজনার মধ্য দিয়ে এই শিক্ষা সফরের আনন্দ  উপভোগ করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির এডভোকেট মো. ছানোয়ার হোসেন এর উপস্থিতিতে দিনব্যাপী এই শিক্ষা সফর প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডভোকেট মো. ছানোয়ার হোসেন এর সহধর্মিনী সুলতানা হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ, সহকারী শিক্ষক আয়েশা বেগম, সেলিনা পারভিন, কামরুনন্নাহার, স্বর্ন আক্তার ও মনজুর আহমদ আজাদ মান্না।

কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, প্রতিবছর এই সময়ে বাচ্চাদের নিয়ে আমরা শিক্ষা সফরের আয়োজন করে থাকি। শিক্ষা সফরে বিভিন্ন খেলাধুলা ও গান বাজনা শেষে কোমলমতি শিশুদের মাঝে পুরুষ্কার ও মুখরোচক সুস্বাদু খাবার পরিবেশ করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন