মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভূতভূরিয়া চা-বাগান এলাকায় বিপ্লব পাশী (৩২) হ'ত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পৌরসভাস্থ ভানুগাছ রোড রেল গেট এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম শাওন পাশী (৪৩)। তিনি শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা-বাগানের বর্দি প্রসাদ পাশীর ছেলে।
এসআরবি জানায়, বিপ্লব পাশী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করে গত ১৮ সেপ্টেম্বর পরিবারের লোকজনকে অশ্লীল ভাষায় গালাগাল ও ভাঙচুর করেন। পরে তিনি তার ভাই বিজয় পাশীকে মারতে গেলে তিনি তার হাত থেকে কাঠের বর্গা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর চাচা শাওন পাশীর প্ররোচনায় ১৯ সেপ্টেম্বর রাত ৩টায় মরদেহ পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে বিপ্লব পাশীর মা শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং শাওন পাশীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার বিপ্লব পাশীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
জৈন্তাবার্তা/আরআর




