কবীর সুমনের সৃষ্টির প্রতি শ্রদ্ধায় ঢাকায় বসছে বিশেষ কনসার্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ AM

কবীর সুমনের সৃষ্টির প্রতি শ্রদ্ধায় ঢাকায় বসছে বিশেষ কনসার্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১০:১৮:২১ AM

কবীর সুমনের সৃষ্টির প্রতি শ্রদ্ধায় ঢাকায় বসছে বিশেষ কনসার্ট

সংগৃহীত


বাংলা গানের শিল্পী, গীতিকার ও সুরকার কবীর সুমনের সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় বসছে বিশেষ এক সংগীত আয়োজন। আগামী ২ অক্টোবর রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’ শিরোনামের কনসার্ট। কবীর সুমনের একটি গানের নাম থেকেই নেওয়া হয়েছে আয়োজনটির এই শিরোনাম।

কনসার্টে কবীর সুমন নিজে থাকছেন না। তার গান পরিবেশন করবেন বাংলাদেশের তিন সিঙ্গার-সং রাইটার- অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। সুমনের পরিচিত গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও শোনাবেন তারা। আয়োজকদের ভাষ্য, প্রচলিত কাভার শোর বাইরে গিয়ে সুমনের সংগীত থেকে অনুপ্রাণিত শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তার গান উপস্থাপনের লক্ষ্যেই আয়োজনটি করা হচ্ছে।

গায়ক-গীতিকার জয় শাহরিয়ারের প্রতিষ্ঠান ‘আজব কারখানা’ আয়োজনটি করছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে এর আগে অঞ্জন দত্তকে নিয়েও একই ধরনের ট্রিবিউট কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকজন প্রভাবশালী সিঙ্গার-সং রাইটারকে নিয়ে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

জৈন্তাবার্তা/সুলতানা