অসহায় বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরকে চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও পুঁজি প্রদান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ PM

অসহায় বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরকে চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও পুঁজি প্রদান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৮:০৫:৪০ PM

অসহায় বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরকে চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও পুঁজি প্রদান

সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের মোড় (১০ নম্বর রোড) এলাকার বিসমিল্লাহ গোস্তের দোকানের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান (মতিন) দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার অসহায় বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরকে স্বাবলম্বী করতে চা বিক্রির একটি ভ্যান, প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যবসা শুরুর জন্য নগদ পুঁজি প্রদান করেছেন।

শুক্রবার বিকেলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে এ উদ্যোগের উদ্বোধন করা হয়। পরে মো. মতিউর রহমান (মতিন) আনুষ্ঠানিকভাবে চা বিক্রির ভ্যান, প্রয়োজনীয় সরঞ্জাম ও নগদ অর্থ বাকপ্রতিবন্ধী আব্দুল কাদিরের হাতে তুলে দেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, একজন অসহায় মানুষকে সাময়িক সহায়তা দেওয়ার চেয়ে তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া অনেক বেশি মহৎ কাজ। এ উদ্যোগের মাধ্যমে আব্দুল কাদির নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করতে পারবেন।

মো. মতিউর রহমান (মতিন) বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষকে স্বাবলম্বী করে তোলা গেলে তার পরিবারও উপকৃত হয়। ভবিষ্যতেও তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।অনুষ্ঠান শেষে আব্দুল কাদিরের নতুন কর্মজীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা