ক্যানসারে মা*রা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ PM

ক্যানসারে মা*রা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৯:২০:৫২ PM

ক্যানসারে মা*রা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুশতাক খান

সংগৃহীত


ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন বলিউডের পরিচিত অভিনেতা মুশতাক খান। বৃহস্পতিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়। তার ছেলে মোহসিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভারতীয় বার্তাসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।মোহসিন জানান, পেটে ব্যথার অভিযোগ নিয়ে মুশতাক খানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার শরীরে ক্যানসার শনাক্ত করেন। গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত তিনি কাজ করছিলেন। এমনকি সালমান খানের দেহরক্ষী শেরার ছেলের প্রথম সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছিলেন।অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (এআইসিডব্লিউএ) সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানান, প্রায় পাঁচ বছর আগে মুশতাক খানের ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে প্রায় দুই সপ্তাহ আগে রোগটি আবার ফিরে আসে।

মুশতাক খানের দীর্ঘদিনের বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, তারা একসঙ্গে থিয়েটার, নাটক ও টেলিভিশনে কাজ করেছেন। কঠিন সময়ে একসঙ্গে বেড়ে ওঠা এই বন্ধুকে তিনি ভাইয়ের মতো মনে করতেন।অশোক পণ্ডিত বলেন, ছোট শহর থেকে মুম্বাইয়ে এসে থিয়েটার নিয়ে পড়াশোনা এবং অভিনয়ের প্রতি গভীর আগ্রহের মাধ্যমে মুশতাক খান চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করেছিলেন। তার মৃত্যু শিল্পজগতের পাশাপাশি ব্যক্তিগতভাবেও বড় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।মুশতাক খানের অভিনয়জীবন শুরু হয় ১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুস্সা কিয়োঁ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে। এরপর চার দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমায় সহ-অভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি।‘আশিকি’, ‘হাম হ্যায়ন রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ওয়ান’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ ও ‘ওহ মাই গড!’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

বিশেষ করে ২০০৭ সালের ‘ওয়েলকাম’ সিনেমায় তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। সিনেমায় উদয় ভাইয়ের কারণে কৃত্রিম পা পাওয়ার গল্প নিয়ে তার দীর্ঘ কৌতুক দৃশ্যটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।২০০১ সালের ‘গদর: এক প্রেম কথা’-তে গুল খান চরিত্রেও অভিনয় করেন মুশতাক খান। দুই দশকের বেশি সময় পর ২০২৩ সালে ‘গদর ২’-এ একই ফ্র্যাঞ্চাইজিতে আবারও দেখা যায় তাকে।সাম্প্রতিক বছরগুলোতেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। ‘স্ত্রী’, ‘বাধাই দো’, ‘গদর ২’, ‘স্ত্রী ২’, ‘বনবাস’, ‘বেবি জন’, ‘ধুম ধাম’ ও ‘জাট’-এর মতো সিনেমায় কাজ করেছেন। টেলিভিশনেও তার উল্লেখযোগ্য কাজ রয়েছে; এর মধ্যে ‘কুছ রং প্যায়ার কে অ্যায়সে ভি’ অন্যতম।মুশতাক খানের শেষকৃত্য শুক্রবার ইয়ারি রোড কবরস্থানে অনুষ্ঠিত হবে।


জৈন্তাবার্তা/সুলতানা