হরতাল-অবরোধের নামে নৈরাজ্য জনগণ মেনে নেবে না: পরিবেশ মন্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

হরতাল-অবরোধের নামে নৈরাজ্য জনগণ মেনে নেবে না: পরিবেশ মন্ত্রী

জহিরুল ইসলাম সরকার, জুড়ী

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৮:১৫:০১ পূর্বাহ্ন

হরতাল-অবরোধের নামে নৈরাজ্য জনগণ মেনে নেবে না: পরিবেশ মন্ত্রী

ছবি: নিজস্ব


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি বলেছেন, জামায়াত বিএনপির হরতাল- অবরোধসহ জ্বালাও -পোড়াও আন্দোলন সাধারণ জনগন প্রত্যাখ্যান করেছে। হরতালের নামে নৈরাজ্য কোন অবস্থায় মেনে নেওয়া যাবে না। সাধারণ মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি  থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান পরিবেশমন্ত্রী। 

রবিবার (১২  নভেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশের উন্নয়ন দেখে বিদেশীরাই এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তিনি নৌকা মার্কায় ভোট চাই।

কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পিএস (যুগ্ন সচিব) আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান  রনজিতা শর্মা,  উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, শাহজাহান মিয়া, আতিকুর রহমান, যুবলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, মোঃ শাহ আলম, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী