কমলগঞ্জে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ AM

কমলগঞ্জে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৩ ১০:২৪:৫৮ AM

কমলগঞ্জে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, শ্রীমঙ্গল।শুক্রবার ( ১১ নভেম্বর) গভীর রাতে কমলগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে কালন মিয়া (৪৩) গ্রেফতার করে র‌্যাব। তার আগে গত ৭ নভেম্বর খানায় মামলা দায়ের করা হয়।

ডিবি পরিচয়ে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি করা আন্তঃ জেলা ডাকাত দলের সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গ্রেফতারকৃত ডাকাতের নামে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য (বর্তমান র‍্যাব এ কর্মরত) সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্ৰ সিংহ (৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর তাদের আত্মচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে গিয়ে তাদের ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পান। পরে বৃদ্ধার পরিবার ঘটনা খুলে বলেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে মৌলভীবাজারসহ দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯, সিলেট চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। কমলগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে কালন মিয়া (৪৩) গ্রেফতার করে র‌্যাব।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন