‘নেতাদের ছবির আড়ালে অপরাধ জগত গড়ে তোলার সুযোগ নেই’- ইমদাদ হোসেন চৌধুরী
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ PM

শামীমাবাদে পুলিশের অভিযানে গ্রেফতারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

‘নেতাদের ছবির আড়ালে অপরাধ জগত গড়ে তোলার সুযোগ নেই’- ইমদাদ হোসেন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১০:৩৩:৫৫ PM

‘নেতাদের ছবির আড়ালে অপরাধ জগত গড়ে তোলার সুযোগ নেই’- ইমদাদ হোসেন চৌধুরী

ছবি:সংগৃহীত


নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

একই সঙ্গে দলীয় নেতাদের ছবি ব্যবহার করে অপরাধ কর্মকাণ্ড পরিচালনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনকালে অভিযুক্তদের কক্ষ থেকে দলীয় নেতাদের ছবি নিজ দায়িত্বে সরিয়ে নেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনকালে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের অভিযানে চিহ্নিত অপরাধীরা গ্রেফতার হয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, তারা কক্ষের ভেতরে দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে তার আড়ালে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তিনি বলেন, ‘বিএনপির নাম কিংবা দলের প্রিয় নেতাদের ছবি ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। অপরাধীদের কোনো দল নেই। আমরা ঘটনাস্থল থেকে প্রিয় নেতৃবৃন্দের ছবি সরিয়ে নিয়েছি।’

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা অপকর্মে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন ও রেজাউল করিম আলো, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাইদুর রহমান বুদুড়ী, সহসমাজসেবা সম্পাদক শামীম আহমদ লোকমান, সহসাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহসাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিয়ামত এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জয়নুল হক, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক আনসার উদ্দিন, ওয়ার্ড বিএনপির উপদেষ্টা ও কমিটির সদস্য নাঈম সরকার, আব্দুল ওয়াহিদ, মুক্তার রাহিম, জাকারিয়া হোসেন, রুহেল আহমদ, রহিম বক্স, মামুন মাহমুদ, এস এম ফাহিম আহমদ এবং ছাত্রদল নেতা ফাহিম আহমদসহ নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক